× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

`শক্তিশালী চরিত্র থাকলেই কাজ করব'

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১২:১৯ পিএম

`শক্তিশালী চরিত্র থাকলেই কাজ করব'

বাংলা নাটক ও পর্দার পরিচিত মুখ নাজিয়া হক অর্ষা দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা অর্জন করে চলেছেন। সিনেমা, নাটক ও ওটিটিÑ তিন মাধ্যমেই কাজ করেছেন তিনি, তবে নাটকেই তার ব্যস্ততা সবচেয়ে বেশি। ঝলমলে শোবিজে দীর্ঘদিন টিকে থাকা সহজ নয়, তবু প্রায় ১৪ বছর ধরে দর্শকের বিশ্বাস ও প্রশংসা ধরে রেখেছেন অর্ষা। তিনি নিজেকে মানসম্পন্ন কাজের প্রতি দায়বদ্ধ রেখে নির্বাচন করেছেন গল্প ও চরিত্র, যা তার অভিনয় জীবনকে ভিন্ন মাত্রা দিয়েছে।

বর্তমানে তিনি দুটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন; একটি পরিচালনা করছেন সাজ্জাদ সুমন, অন্যটি বিপ্লব হায়দার। পাশাপাশি কিছু একক নাটকেও তিনি কাজ করছেন। অর্ষা মনে করেন, কাজের সংখ্যা নয়, মানেই গুরুত্বপূর্ণ। তিনি বললেন, ভালো গল্প আর শক্তিশালী চরিত্র থাকলেই আমি কাজ করব।

ব্যক্তিগত জীবনে এই বছর অর্ষার জন্য ছিল চ্যালেঞ্জের। মায়ের মৃত্যু তাকে সাময়িকভাবে শোবিজ থেকে দূরে রাখতে বাধ্য করেছিল। দেড় মাসের বিরতির পর নতুন উদ্যমে আবার কাজে ফিরেছেন তিনি।

নতুন বছরের প্রত্যাশা খুবই স্পষ্টÑ দর্শকের জন্য ভালো গল্পের নাটক উপহার দেওয়া। মাধ্যম বা প্লাটফর্মের কোনো বাধাধরা নেই তার কাছে। নাটক, সিনেমা ও ওটিটিÑ যেখানে গল্প শক্তিশালী, সেখানে তার অভিনয় নিশ্চিত। দর্শকের ভালোবাসা ধরে রাখা এবং মানসম্পন্ন কাজকে অগ্রাধিকার দেওয়াই অর্ষার দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা